দাম, ফোন নম্বর, তারিখ, পাড়ার নাম, সব ঠিক উচ্চারণে। প্রতিটা অডিও বেরোয় স্টুডিওতে পালিশ হয়ে। বিজ্ঞাপন, রিলস, টোটো মাইকিং আর অডিওবুকের জন্য।
সাধারণ AI টুল বাংলাকে পড়ে। কণ্ঠগুরু বাংলাকে বলে, সংখ্যা, টাকা আর থামা সব বাঙালির মতো।
"পুজোয় সব শাড়িতে থার্টি পার্সেন্ট ছাড়, দাম রুপি চার নয় নয়…"
"পুজোয় সব শাড়িতে তিরিশ শতাংশ ছাড়, দাম মাত্র চারশো নিরানব্বই টাকা থেকে…"
রং দিয়ে আবেগ, নব ঘুরিয়ে গলা, আর বাজারের ভিড়ে কেমন শোনাবে আগেই শুনে নিন। নিচের প্রতিটা বাক্স ছুঁয়ে দেখুন।
প্রতিটা অডিও ছ'টা ধাপ পেরিয়ে আসে। কোয়ালিটি কম হলে আমরা নিজেরাই আবার তৈরি করি, আপনার মিনিট কাটে না।
কলকাতার খবর-পাঠক থেকে পাড়ার দাদা, ভক্তিমূলক থেকে হরর গল্প। ভাষা বাছুন, প্লে টিপে শুনুন।
তিন ধাপে নিজের কণ্ঠের ক্লোন। সম্মতি ছাড়া কারও গলা ক্লোন হয় না, আর আপনার ক্লোন শুধু আপনিই ব্যবহার করতে পারবেন।
দোকান থেকে কোচিং, ইউটিউব থেকে অডিওবুক। প্রতিটা কাজের জন্য তৈরি টেমপ্লেট আর মানানসই কণ্ঠ।
মোশন স্টুডিওর ভেতরেই কণ্ঠগুরুর প্রিমিয়াম কণ্ঠ। একই গুরুকুল কয়েন, আলাদা লগইনের ঝামেলা নেই। নিজের API কী দিলে সেটাও চলবে।
১ মিনিট মানে প্রায় ১,০০০ অক্ষর। যতটা অডিও পাবেন, ঠিক ততটাই কাটবে।
Claude, Cursor, VS Code বা n8n-এ একবার জুড়ে দিন। তারপর AI-কে শুধু বলুন, কণ্ঠ তৈরি হয়ে যাবে। নিজের অ্যাপের জন্য আছে REST API।
বাঁদিকের যেকোনো প্রশ্নে টিপুন, গুরু AI সঙ্গে সঙ্গে উত্তর দেবে। মানুষের সঙ্গে কথা বলতে চাইলে WhatsApp আছে।
আজই শুরু করুন। পছন্দ না হলে ৭ দিনে টাকা ফেরত।